Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীর বাজারে উঠেছে লিচু, গরমে স্বস্তির স্বাদে মুগ্ধ ক্রেতারা

Bangla FMbyBangla FM
৬:০৬ am ১৫, মে ২০২৫
in কৃষি
A A
0

মোঃ গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাজারে মৌসুমি ফল লিচু উঠতে শুরু করেছে। শহরের বিভিন্ন সড়কের পাশ ও ফুটপাতজুড়ে দেখা যাচ্ছে লিচুর দোকান। গরমের তীব্রতা উপেক্ষা করে ক্রেতারা ছুটছেন এই রসালো ও সুস্বাদু ফল কিনতে। এক বছরের অপেক্ষা শেষে রাজশাহীবাসী আবারও পাচ্ছে মৌসুমি এই ফলের স্বাদ।

সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন লিচু বিক্রেতারা। তারা জানান, এবার লিচুর ফলন ভালো হওয়ায় বাজারে সরবরাহও বেড়েছে। তবে শুরুতে দাম কিছুটা চড়া থাকলেও আগামী এক সপ্তাহের মধ্যে তা সহনীয় হবে বলে আশা প্রকাশ করেছেন বিক্রেতারা।

শুধু স্বাদের জন্য নয়, পুষ্টিগুণেও ভরপুর লিচু। বিশেষজ্ঞরা বলছেন, লিচু শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে। এতে রয়েছে ভিটামিন সি, যা দাঁত, ত্বক ও হাড়ের গঠনে ভূমিকা রাখে। লিচুতে থাকা ফ্ল্যাভানয়েডস নামক উপাদান স্তন ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। এছাড়া লিচু ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং বলিরেখা কমাতে কার্যকর। পটাসিয়ামসমৃদ্ধ এই ফল রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে।

এদিকে বাজারে লিচুর পাশাপাশি এসেছে আনারস, ডাব ও অল্প কিছু আম। প্রচণ্ড গরমে এসব মৌসুমি ফল যেন স্বস্তির পরশ বয়ে আনছে। ডাবের পানি আর আনারসের রস চাহিদার তুঙ্গে। বিক্রেতারা জানাচ্ছেন, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস জুড়ে চলবে ফলের এই সরবরাহ।

এক ক্রেতা বলেন, “এখনকার এই গরমে ঠান্ডা একটা লিচু খেলে মনটা ঠান্ডা হয়ে যায়। সত্যি বলতে, লিচুর স্বাদই আলাদা।”

ফল বিক্রেতা মিজানুর রহমান জানান, “এই বছর লিচুর মান ভালো। দাম একটু বেশি, তবে মানুষ নিচ্ছে। সামনে দাম কমতে পারে।”

রাজশাহীর লিচু দেশজুড়ে বিখ্যাত। প্রতি বছর দেশের নানা প্রান্তে এখান থেকে সরবরাহ করা হয়। কৃষক ও বিক্রেতাদের আশা, এ বছরও লিচুর বাজার থাকবে চাঙা।

বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরণের ফল শুধু শরীর ঠান্ডা রাখে না, বরং পানিশূন্যতা পূরণে ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাই গরমে সুস্থ থাকতে হলে মৌসুমি ফলের গুরুত্ব অপরিসীম। প্রকৃতির এই উপহার সত্যিই এক অসীম নিয়ামত।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম