Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভেদরগঞ্জে কৃষিজমির মাটি কাটায় বিএনপির নেতাকে এক লাখ টাকা জরিমানা

Bangla FMbyBangla FM
৭:৫৭ am ০৩, মে ২০২৫
in অন্যান্য
A A
0

জাবেদ শেখ,শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে মাছের ঘের নির্মাণ করায় আজমল হক নান্টু মালত নামে একজনকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আরশিনগর ইউনিয়নের মাদবরকান্দি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহেরুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন। অভিযানে কৃষিজমি কাটায় ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) জব্দ করা হয়।

জানা গেছে, অভিযুক্ত আজমল হক নান্টু মালত সখিপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোজাহেরুল হক বলেন, “কৃষিজমির শ্রেণি পরিবর্তন করা আইনত নিষিদ্ধ। কেউ যাতে ড্রেজার বা ভেকু দিয়ে কৃষিজমির ক্ষতি করতে না পারে, সে উদ্দেশ্যেই আমাদের এই অভিযান। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম