Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পেশাদারিত্বে জোর, মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক সভা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৪:৩৩ am ১৪, মে ২০২৫
in সারাদেশ
A A
0


সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা। মঙ্গলবার (১৩ মে ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত দুই ধাপে অনুষ্ঠিত এই সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের কল্যাণমূলক বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা)। সভায় জেলার প্রতিটি থানা ও ফাঁড়ির পুলিশ সদস্যদের পেশাগত সমস্যা, কল্যাণ কার্যক্রম এবং চলমান কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “পেশাদারিত্ব বজায় রেখে জনগণের সেবা দেওয়া আমাদের অগ্রাধিকার। জনগণের আস্থা অর্জনে প্রতিটি সদস্যকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” তিনি সদস্যদের মনোবল বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।

দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় অপরাধ পর্যালোচনা সভা, যার সঞ্চালনা করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেফতারি পরোয়ানা তামিল, মুলতবি ও স্পর্শকাতর মামলার অগ্রগতি, এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিল আহমেদসহ জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ইউনিট প্রধানরা।

পুলিশ প্রশাসন আশা প্রকাশ করে, এসব সভার মাধ্যমে জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম