Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজস্থলীতে ছাত্রদল নেতা জসিম ও সাম্যর মৃত্যুতে দোয়া ও মোনাজাত

Bangla FMbyBangla FM
৪:২০ pm ১৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0

রাজস্থলী প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা মরহুম জসিম উদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম নেতা শাহারিয়া আলম সাম্য’র মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার এলাকার একটি কক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মরহুমদের আত্মার মাগফেরাত কামনা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শাহারিয়া আলম সাম্য’র হত্যার সুষ্ঠু বিচার দাবিতে জোর দাবি জানান নেতাকর্মীরা।

উপস্থিত নেতৃবৃন্দ

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য জিকু কুমার দে, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন, শ্রমিকদল নেতা আলাউদ্দিনসহ ইউনিয়ন ও উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

বিচার দাবি ও প্রশাসনের প্রতি হুঁশিয়ারি

বক্তারা বলেন, “শাহারিয়া আলম সাম্য’র হত্যার সঠিক তদন্ত ও বিচার চাই। এমন মেধাবী ছাত্রনেতাকে নির্মমভাবে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে, সে জন্য প্রশাসনকে সতর্ক থাকতে হবে। অন্যথায় ছাত্রদল রাজপথে নেমে গণপ্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।”

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম