Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শার্শার নাভারণে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে আহত ২, ইঞ্জিন বিকল বেত্রাবতী এক্সপ্রেস

Bangla FMbyBangla FM
৩:৫০ pm ১১, মে ২০২৫
in সারাদেশ
A A
0


রাজু রহমান, শার্শা, যশোর:
যশোরের শার্শা উপজেলার নাভারণ রেল ক্রসিংয়ে খুলনা-বেনাপোলগামী বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিমেন্টবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে।

রবিবার (১১ মে) দুপুর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় ট্রেন এসে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেলপার গুরুতর আহত হন।

আহতদের মধ্যে হেলপার কাওসার আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় এবং ট্রাকচালক মাহমুদ শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ট্রাকটি ছিন্নভিন্ন অবস্থায় পড়ে আছে। যদিও বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনটি বড় ধরনের ক্ষতির শিকার না হলেও ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

নাভারণ স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ট্রেনটি বিকেল ৫টা ৩০ মিনিটে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ইঞ্জিন বিকল হওয়ায় প্রায় দুই ঘণ্টা সময় বিলম্ব হতে পারে। বর্তমানে ট্রেনের ইঞ্জিন মেরামতের কাজ চলছে।

এ দুর্ঘটনায় ট্রেন চলাচলে সাময়িক ব্যাঘাত সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম