Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাইবান্ধায় ‘সন্ত্রাসী নেত্রী’ রওশন আরার বিরুদ্ধে গুমের অভিযোগ, বিক্ষোভে উত্তাল ফুলছড়ি

Bangla FMbyBangla FM
৫:১৮ pm ১১, মে ২০২৫
in সারাদেশ
A A
0

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার আলোচিত আওয়ামী লীগ নেত্রী রওশন আরার বিরুদ্ধে এবার নিজের ছেলেকে গুমের নাটক সাজিয়ে এলাকাবাসীর ২০ জন নিরীহ ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এই অভিযোগে রবিবার (১১ মে) সকাল থেকে বালাসির পাকার মাথায় টানা দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কাইয়ারহাট এলাকার শত শত নারী-পুরুষ।

বিক্ষোভকারীদের দাবি, রওশন আরা পরিকল্পিতভাবে নিজের ছেলে রুহুল আমিন শাপলাকে আত্মগোপনে পাঠিয়ে এলাকাবাসীর ওপর গুমের মামলা দিয়েছেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন তিনি।

মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত সরকার, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান শহীদ, কঞ্চিপাড়া ইউপির সাবেক সদস্য রোকেয়া বেগম, ভুক্তভোগী মশিউর রহমান, মোতালেব সরকার, গোলাম কিবরিয়া সবুজ, মনছুর আলী প্রমুখ।

তারা অভিযোগ করেন, স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনের একটি মহলের সহায়তায় রওশন আরা এই ‘গুম নাটক’ সাজিয়েছেন। তাদের দাবি, প্রকৃতপক্ষে রওশন আরা নিজেই তার ছেলেকে লুকিয়ে রেখে রাজনৈতিক প্রতিপক্ষ ও নিরীহ মানুষদের ফাঁসাতে চাচ্ছেন।

ভুক্তভোগী মশিউর রহমান ও আনোয়ার হোসেন বলেন, “আমাদের বিরুদ্ধে গুমের অভিযোগ মিথ্যা। রওশন আরা নিজেই ছেলেকে লুকিয়ে রেখেছেন।”

এ বিষয়ে জানতে চাইলে রওশন আরা বলেন, “আমার ছেলে গুম হয়েছে। ওরা নিজেদের রক্ষার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

তদন্তকারী কর্মকর্তা ফুলছড়ি থানার এসআই রুহুল আমিন জানান, “ঘটনার তদন্ত চলছে, এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা গাইবান্ধা-বালাসি সড়কে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম