Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এস এম সাইফুল আলম ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস এর মহাসচিব নির্বাচিত 

Bangla FMbyBangla FM
৭:০৮ am ০৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0

আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)

ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম।

৪ ঠা মে ঢাকাস্থ ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস এর কেন্দ্রীয়  কার্যনির্বাহী পরিষদের এক  সভায়  ফেডারেশন কার্যালয়ে সর্বসম্মতিক্রমে ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি এসএম সাইফুল আলমকে মহাসচিব, সংগঠনের সাধারণ সম্পাদক মো. শওকত আলীকে সাংগঠনিক ও প্রচার সম্পাদক এবং প্রথম সহসভাপতি মো. নুরুল আবছারকে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

সিএন্ডএফ সভাপতি মিজানুর রহমান বলেন, সিএন্ডএফ এজেন্টরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে যাচ্ছেন। ফেডারেশন সবসময় তাদের ন্যায্য অধিকার ও পেশাগত স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি আরও বলেন, নতুন মহাসচিব এসএম সাইফুল আলমের নেতৃত্বে ফেডারেশনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জাতীয় পর্যায়ে সিএন্ডএফ এজেন্টদের অবস্থান আরও সুদৃঢ় হবে।

 নবনির্বাচিত মহাসচিব এস এম সাইফুল আলম বলেন, সিএন্ডএফ পেশা বর্তমানে নানাধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। সিএন্ডএফ পেশা স্বার্থবিরোধী বেশ কিছু কালো আইন বলবৎ রয়েছে, যা সুষ্ঠুভাবে সিএন্ডএফ ব্যবসা পরিচালনায় অন্তরায়। তিনি অঙ্গীকার করে বলেন, ফেডারেশনের পক্ষ থেকে এসব বৈষম্যমূলক আইন ও আদেশ বাতিলের জন্য জোরালো পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি দেশের সকল কাস্টম হাউস ও স্টেশনে কর্মরত সিএন্ডএফ এজেন্টদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের শুল্ক ও প্রশিক্ষণ সচিব মো. ফারুক আলম, আন্তর্জাতিক বিষয়ক সচিব এমদাদুল হক লতা, নির্বাহী সদস্য মো. উবায়দুল হক আলমগীর, খায়রুজ্জামান মধু, মহসিন মিলন, সমন্বয়কারী দেলোয়ার হোসেন দিলুসহ হিলি, বিলোনিয়া, আখাউড়া সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের নেতারা।

সভায় নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এছাড়া সভায় জুলাই’২০২৪ গণঅভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম