Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভান্ডারিয়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত

Bangla FMbyBangla FM
১১:০৮ am ২৪, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মো:মনির উজ্জামান ,ভান্ডারিয়া, (পিরোজপুর) :

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ভান্ডারিয়ার স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, ভান্ডারিয়া শাখার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এই কর্মসূচি ছিল বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ঘোষিত সারাদেশব্যাপী একযোগে পালিত কর্মসূচির অংশ। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি এ জেট মো. সায়েম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন তালুকদার, উপজেলা সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হাওলাদার ও উপদেষ্টা মিনারা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীরা দেশের টিকাদান কার্যক্রমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মানবশিশুর জন্ম থেকে ১০টি মারাত্মক রোগ প্রতিরোধে ভ্যাকসিন প্রদানসহ স্বাস্থ্যসেবার প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করলেও আমরা এখনও টেকনিক্যাল মর্যাদা থেকে বঞ্চিত।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও টেকনিক্যাল পদমর্যাদা, যোগ্যতার ভিত্তিতে গ্রেড উন্নীতকরণ ও পদোন্নতির ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করা হয়নি। অন্য দপ্তরের কর্মীদের তুলনায় স্বাস্থ্য সহকারীরা চরম বৈষম্যের শিকার।

কর্মসূচি থেকে জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে, ইপিআইসহ সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। পূর্বে কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হলেও কার্যকর কোনো অগ্রগতি দেখা যায়নি বলে অভিযোগ স্বাস্থ্য সহকারীদের। তারা আশা প্রকাশ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের ২৬ হাজার মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীদের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

স্বাস্থ্য সহকারীদের প্রস্তাবিত ৬ দফা দাবিগুলো হলো- ১. নিয়োগবিধি সংশোধন: শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান। ২. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে: টেকনিক্যাল পদমর্যাদাসহ ১১তম গ্রেডে উন্নীতকরণ। ৩. পদোন্নতিতে ধারাবাহিক গ্রেড নিশ্চিতকরণ। ৪. পূর্বে নিয়োগপ্রাপ্তদের অভিজ্ঞতা অনুযায়ী গ্রেড সমন্বয়। ৫. টাইম স্কেল বা উচ্চতর গ্রেডের হিসাব পুনঃনির্ধারিত স্কেলে অন্তর্ভুক্ত। ৬. ইতিপূর্বে ইন-সার্ভিস ডিপ্লোমা কোর্স সম্পন্নকারীদের সরাসরি ১১তম গ্রেড প্রদান।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ জানিয়েছে, প্রস্তাবিত এসব দাবির বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা আরও টেকসই ও কার্যকর হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম