Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে ইয়াবা ও নগদ প্রায় তিন লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ৫

Bangla FMbyBangla FM
১:০৫ pm ১১, মে ২০২৫
in আইন ও আদালত
A A
0

সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের একটি সফল অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৮০ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে ৫ জন মাদক ব্যবসায়ীকে।

শনিবার (১০ মে) রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) সুজন কান্তি পাল সঙ্গীয় ফোর্স ও স্থানীয়দের সহায়তায় শাপলাবাগ রেলক্রসিংয়ের পশ্চিম পাশে একটি টং দোকানের সামনে অভিযান চালান।

অভিযানের প্রথম ধাপে গ্রেফতার হন –
মোঃ মিঠুন মিয়া (২৮),
মোঃ ছুরুক মিয়া (৩৫),
মোঃ মিরাজ মিয়া (২৬),
ও মোঃ লিটন মিয়া (২২)।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২ পিস ইয়াবা ট্যাবলেট।

পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী শাপলাবাগ এলাকার এক নারী মাদক ব্যবসায়ী শাহিদা বেগম (৩৮)-এর বাড়িতে অভিযান চালিয়ে আরও ৩ পিস ইয়াবা ও নগদ ২ লাখ ৮০ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়। অভিযানের একপর্যায়ে তাকেও গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযানে উদ্ধারকৃত মাদক ও টাকা জব্দ করে পাঁচ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের সহযোগিতায় শ্রীমঙ্গলকে মাদকমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর।”

এই অভিযানে আবারও প্রমাণিত হলো—মাদকবিরোধী সচেতনতা ও আইনি পদক্ষেপই পারে সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করতে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম