Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা, ডিজিটাল সেবায় বাড়ছে জনআস্থা

Bangla FMbyBangla FM
৭:৩৫ am ২৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0

রিপন মারমা, রাঙামাটি :

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”— এই প্রতিপাদ্যে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা। রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

মেলা চলবে আগামী মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত। উদ্বোধনের পরপরই ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত হয় জনসচেতনতামূলক সভা, যেখানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুহুল আমিন বলেন, “আমাদের আদালতে শতকরা ৮০ ভাগ মামলা ভূমি-সংক্রান্ত, যার অধিকাংশই পারিবারিক বিরোধ থেকে সৃষ্টি। এসব জটিলতা এড়াতে আমাদের সচেতনতা বাড়াতে হবে। ডিজিটাল ব্যবস্থার ফলে এখন ভূমি সেবা অনেক সহজলভ্য হয়েছে।”

সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। সভায় আরও বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই উপজেলা জামায়াতের আমীর হারুনুর রশীদ, উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

মেলা উপলক্ষে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও জনসাধারণের উপস্থিতিতে গণশুনানি অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানিয়েছেন, ভূমি মেলার মাধ্যমে জনগণকে ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা ও অধিকার বিষয়ে সচেতন করাই মূল উদ্দেশ্য।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম