Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অনুদানপ্রাপ্ত হলেও তালাবদ্ধ নল‌ছি‌টির সরমহল ফয়জিয়া ইবতেদায়ী মাদরাসা

Bangla FMbyBangla FM
৯:০৭ am ২২, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতি‌নি‌ধি:

ঝালকা‌ঠির নলছিটি উপজেলার সরমহল এলাকার সরকারি অনুদানপ্রাপ্ত সরমহল ফয়জিয়া স্বতন্ত্র ইবতেদায়ী ও নূরানী মাদ্রাসা কার্যত অচল অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ প্রতিষ্ঠানটি অধিকাংশ দিন বন্ধ থাকে, পাঠদান কার্যক্রম প্রায় নেই বললেই চলে।

সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসার প্রতিটি কক্ষে তালা ঝুলছে। সাইনবোর্ডে দেওয়া তিনটি ফোন নম্বরের মধ্যে একটি বন্ধ, একটি ব্যবহৃত হচ্ছে না এবং অপরটি ভুল ১০ সংখ্যার নম্বর। মাদ্রাসার গেইটজুড়ে লতাপাতা জড়িয়ে রয়েছে, দেখে মনে হয় এটি একটি পরিত্যক্ত ভবন।

জানা গেছে, এলাকাবাসীর উদ্যোগে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটিতে বর্তমানে চারজন শিক্ষক রয়েছেন, যাদের মধ্যে তিনজন নারী। মাদ্রাসার সভাপতি মো. শফিকুল ইসলামের স্ত্রী এবং ভাগ্নে-বউ উভয়েই শিক্ষক পদে রয়েছেন এবং নিয়মিত অনুদান থেকে বেতন গ্রহণ করছেন। প্রধান শিক্ষক মাওলানা আলী আহমেদকে একাধিকবার ফোন করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

মাদ্রাসার সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, “মাদ্রাসায় ক্লাস শুরু হয় সকাল ৯টায়, শেষ হয় ১২টায়। আজ হয়তো কোনো কারণে আগেভাগে ছুটি দেওয়া হয়েছে। আমাদের তো নির্দিষ্ট কোনো নীতিমালা নেই, তাই এভাবেই চলছে।”

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “এই মাদ্রাসায় এখন আর পাঠদান হয় না। চারজন শিক্ষকই আত্মীয়-স্বজন, আর প্রধান শিক্ষক তো মাসের পর মাস আসেন না। প্রতিষ্ঠানটি এখন বখাটে ও মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।”

স্থানীয়রা আরও বলেন, “এসব নামমাত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা দিনের পর দিন আন্দোলন, মানববন্ধন ও স্মারকলিপি নিয়েই ব্যস্ত থাকেন। অথচ ছাত্র-ছাত্রী নেই, নেই কোনো নিয়মিত পাঠদান।”

সরকারি অনুদানপ্রাপ্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান এমন বেহাল অবস্থায় চললে প্রশ্ন উঠছে কারা দেখভাল করছে এসব অনিয়ম? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল আজীম বলেন, “আজ সরকারি কোনো ছুটি নেই। তাহলে তারা কেন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে বা কেন উপস্থিত হয়নি এটা খতিয়ে দেখতে হবে। বিষয়টি আমার জানা ছিল না।”

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম