Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা, ডিজিটাল সেবায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন

Bangla FMbyBangla FM
৭:৪২ am ২৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0

ঝালকাঠি প্রতিনিধি :

আধুনিক প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ভূমি সেবা প্রদানের লক্ষ্যে ঝালকাঠিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে এই মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মেলার উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র‌্যালি ডিসি অফিস থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মেলায় জেলা প্রশাসনের এসএ শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, ভিপি শাখা, রেকর্ড রুম, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, রাজস্ব সার্কেল, সাব রেজিস্ট্রি অফিস এবং সেটেলমেন্ট অফিসসহ মোট ৮টি স্টল স্থাপন করা হয়। এসব স্টলে ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য ও ডিজিটাল সেবা সরাসরি জনসাধারণকে দেওয়া হচ্ছে।

মেলা উদ্বোধনের পর জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অন্তরা হালদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির।

জেলা প্রশাসক আশরাফুর রহমান তার বক্তব্যে বলেন, “এই মেলার মূল উদ্দেশ্য হলো জনগণকে ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা সম্পর্কে সচেতন করা এবং অনলাইন ভিত্তিক আধুনিক ব্যবস্থার মাধ্যমে ভূমি সেবাকে আরও সহজলভ্য ও স্বচ্ছ করা।”

সংশ্লিষ্টরা আশা করছেন, এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি বিষয়ে সচেতন হয়ে ডিজিটাল সেবা গ্রহণে আগ্রহী হবে, ফলে ভূমি সংক্রান্ত জটিলতা ও মামলার পরিমাণও কমে আসবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম