Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরীপুরে সাংবাদিকদের কলম বিরতি কর্মসূচি: ১৪ দফা দাবিতে জোরালো অবস্থান

Bangla FMbyBangla FM
৪:০২ pm ২০, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ হুমায়ুন কবি, গৌরীপুর প্রতিনিধি:

সাংবাদিকদের নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা ও পেশাগত নীতিমালার দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে পালিত হয়েছে ‘কলম বিরতি’ কর্মসূচি। মঙ্গলবার (২০ মে ২০২৫) গৌরীপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণের জোড়া আমতলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গৌরীপুর উপজেলা শাখা।

কর্মসূচিতে বক্তারা বলেন, “আমরা কলম ছেড়েছি, মুখ নয়—এই আন্দোলন সাংবাদিক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। যতদিন না সরকার আমাদের যৌক্তিক দাবি মানছে, ততদিন আমরা সোচ্চার থাকব।”

এ সময় সংগঠনের পক্ষ থেকে তুলে ধরা হয় ১৪ দফা দাবি, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—

  • সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন
  • জাতীয় পর্যায়ে সাংবাদিক তালিকা প্রস্তুত
  • চাকরির নীতিমালা ও বিধিমালা প্রণয়ন
  • বেতন-ভাতা ও চাকরির নিশ্চয়তা
  • হয়রানি ও নিপীড়ন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএমএসএফ গৌরীপুর শাখার সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. রইছ উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক হলি সিয়াম শ্রাবণ।

বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, বর্তমান সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের আহ্বায়ক হুমায়ুন কবীর সুমন, সদস্য সচিব মোখলেছুর রহমান ও অনেকে।

এছাড়াও বক্তব্য রাখেন বিএমএসএফ-এর সহ-সভাপতি মো. আব্দুল কাদির, প্রাবন্ধিক সেলিম আল রাজ, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, অর্থ সম্পাদক শামীম আলভী, কার্যনির্বাহী সদস্য শ্যামল ঘোষ, কামরুল হাসান লিটন, শামীম আনোয়ার, বাহার হৃদয় প্রমুখ।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আলম ফরাজী, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, কোষাধ্যক্ষ শামীম খান, সাবেক সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, ওবায়দুর রহমান, আরিফ আহমেদসহ স্থানীয় গণমাধ্যমের অসংখ্য প্রতিনিধিবৃন্দ।

সাংবাদিক নেতারা সরকারের কাছে অবিলম্বে দাবি পূরণের আহ্বান জানান এবং ঘোষণা দেন, এই আন্দোলন দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম