Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে ১০ মৎস্যজীবীর মাঝে ছাগল বিতরণ

Bangla FMbyBangla FM
২:১৭ pm ২৯, মে ২০২৫
in কৃষি
A A
0

রিপন মারমা, রাঙামাটি:
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১০ জন নিবন্ধিত মৎস্যজীবীর মাঝে ছাগল বিতরণ করেছে উপজেলা মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মৎস্য অধিদপ্তরের আওতাধীন “হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা (২য় পর্যায়)” প্রকল্পের আওতায় কর্ণফুলী নদীভিত্তিক মৎস্যজীবীদের মাঝে বিকল্প আয়বর্ধক উপকরণ হিসেবে এই ছাগল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস। সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ। এ সময় আরও উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, ১০ জন নিবন্ধিত মৎস্যজীবীর প্রত্যেককে দুটি করে মোট ২০টি ছাগল প্রদান করা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে খোঁয়াড় নির্মাণ সামগ্রী, ছাগলের খাদ্য, ভিটামিন ও প্রাথমিক চিকিৎসার ওষুধ।

কর্মকর্তারা মাছ ধরার নিষিদ্ধ মৌসুমে কর্ণফুলী নদী ও কাপ্তাই হ্রদে মাছ আহরণ না করতে এবং কারেন্ট জাল ব্যবহার থেকে বিরত থাকতে জেলেদের প্রতি আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম