Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বীরগঞ্জে বিএনপির মতবিনিময় সভা

Bangla FMbyBangla FM
১০:৪২ am ২৬, এপ্রিল ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে বিএনপির তৃণমূল নেতাদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির আয়োজনে শনিবার সকালে উপজেলার ভোগনগর ইউনিয়নে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় কৃষক দলের নির্বাহী কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু। 

বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারের সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শওকত জুলিয়াস জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মাহামুদুন্নবী ওয়ার্ড, মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাহিনুর ইসলাম চৌধুরী, পাল্টাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ তহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির মোঃ মোজাহিদুল ইসলাম মাজু, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান সিরাজ শিপন, নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ আনিছুর ইসলাম আনিস প্রমুখ।

প্রধান অতিথি বলেন, স্বৈরাচারী হাসিনার পালিয়ে যাবার পর দেশ আজ শ্বাসরুদ্ধকর অবস্থায় রয়েছে। দেশের এই অনিশ্চিত যাত্রা থেকে জনগণ এখান থেকে মুক্তি চায়। জনগণের দাবির কারনে দেশে দ্রæত নির্বাচন হওয়া প্রয়োজন। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশে এবং বিদেশের নানামুখী ষড়যন্ত্রে আমাদের ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত বিজয় ম্লান হয়ে যেতে পারে।  

তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। তাই দেশের এই সংকট মুহুর্তে সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগনের সেবা করা জন্য সর্বদা প্রস্তুত রয়েছে বিএনপি। দেশের পরিস্থিতি বিবেচনা করে বিএনপি দ্রুত নির্বাচনের দাবি করে আসছে। এই দাবি নিছক ক্ষমতায়  যাওয়ার জন্য নয় ববং এই দাবি জনগণের। আগামী দিনে তারুন্যের অহংকার তারেক রহমানের দিক নির্দেশনায় দেশের যে কোন প্রয়োজনে এবং দলকে সুসংগঠিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

দলের সাংগঠনিক অবস্থা তুলে ধরে মতবিনিময় সভায় উপজেলার ১১টি ইউনিয়ন সভাপতি, সাধারন সম্পাদক এবং ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক বক্তব্য রাখেন। এ সময় উপজেলা, পৌর সভা এবং ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপিরসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম