Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যমুনায় পানি বৃদ্ধি, প্লাবিত হচ্ছে ফসলি জমি

Bangla FMbyBangla FM
১০:৩৫ am ২৪, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0


মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানিও দ্রুত বাড়ছে, ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে এবং ডুবে যাচ্ছে ফসলি জমি।

মঙ্গলবার (২৪ জুন) সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত চার দিনে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় ৪৩ সেন্টিমিটার এবং কাজিপুর উপজেলার মেঘাইঘাট পয়েন্টে ৪৩ সেন্টিমিটার বেড়েছে।

এদিকে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নদীবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৫ জুন পর্যন্ত যমুনায় পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকবে। আকাশে ঘন মেঘ থাকায় দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল।

তবে এখনই বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন। তিনি বলেন, “টানা বৃষ্টিতে যমুনার পানি বাড়লেও সিরাজগঞ্জ পয়েন্টে এটি বিপৎসীমার ২৬৩ সেন্টিমিটার ও কাজিপুরে ২৮১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে।”

Tags: যমুনায় পানি বৃদ্ধি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম