Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডাকাতির রহস্য ফাঁস,স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার

Bangla FMbyBangla FM
৪:০৬ pm ২৯, এপ্রিল ২০২৫
in অপরাধ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের শেরপুর ঈদগাহ রোডের একটি আবাসিক এলাকায় ভয়াবহ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করে লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়,গত ৩ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে শেরপুর ঈদগাহ রোডের বাসিন্দা এমদাদ মোহাম্মদ সিরাজের বাড়িতে একদল দুস্কৃতিকারী হামলা চালায়। তারা গেটের তালা কেটে এবং দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বাসার লোকজনকে ভয়ভীতি দেখিয়ে প্রায় ২৩ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ২৩ লাখ টাকা) এবং ৬ লাখ ৯ হাজার টাকা লুটে নেয়।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা (নং-০৮,তারিখ-০৬/০২/ ২০২৫, ধারা ৪৫৭/৩৯২ পেনাল কোড) রুজু হয়। পরে পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা) এর নির্দেশনায় একটি বিশেষ টিম গঠন করে অভিযান চালানো হয়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় সুনামগঞ্জের জগন্নাথপুর, সিলেটের ওসমানীনগর এবং সিলেট মহানগরের দক্ষিণ সুরমা এলাকা থেকে প্রথমে মোঃ রায়হান মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যমতে আরও দুই ডাকাত আক্কুল মিয়া ও আফাজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় রায়হানের বাড়ি থেকে ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

পরবর্তী জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি মনর মিয়ার বাড়ি থেকে দুটি দেশীয় পাইপগান,হাইড্রোলিক কাটার, সাবল ও মুখোশ উদ্ধার করা হয়। সিলেট শহরের সোবহানীঘাট এলাকা থেকে ধরা পড়ে আরেক আসামি অশোক কুমার দে (৪০)। তার স্বীকারোক্তির ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান তোফায়েল আহমদ তোফাকেও (৩৬) শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া, সিলেটের লালদিঘীরপাড় এলাকা থেকে স্বর্ণালংকার বিক্রেতা দিনেশ কর্মকার (৬৫) কে গ্রেপ্তার করা হয় এবং তার জুয়েলারি দোকান থেকে বাদীর লুণ্ঠিত ৪ ভরি ৭ আনা স্বর্ণালংকার ও ৮ লাখ ৬ হাজার ৯৮২ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে আরও স্বীকার করেছে যে,তারা সম্প্রতি মৌলভীবাজার সদর উপজেলার বাগারাই গ্রামে আরেকটি ডাকাতি সংঘটিত করেছিল, যেখানে প্রবাসী আব্দুর রহিমের বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে।

মৌলভীবাজার জেলা পুলিশ জানিয়েছে, আন্তঃজেলা ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

গতকাল সোমবার (২৯ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, পিপিএম। এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন এবং সদর থানার পরিদর্শক (তদন্ত) মিনহাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম