Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নতুন স্বাস্থ্য কর্মকর্তার যোগদান গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে স্বচ্ছতা ফেরানোর আশ্বাস

Bangla FMbyBangla FM
৩:২৩ pm ২২, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0


গৌরনদী প্রতিনিধি:


বরিশালের গৌরনদী উপজেলার স্বাস্থ্য খাত অবশেষে পেতে যাচ্ছে নতুন দিশা। নানা জটিলতা ও অনিয়মে
জর্জরিত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহতা জারাব সালেহিন।
আজ সকাল ১১টায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। পরে
তিনি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে
মিলিত হন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন।
নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহিন তার বক্তব্যে বলেন, গৌরনদীবাসীর
স্বাস্থ্যসেবায় আস্থা ফিরিয়ে আনতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। শতভাগ
সেবা নিশ্চিত করতে চাই আমি এবং আমার টিম। উল্লেখযোগ্যভাবে, দীর্ঘদিন ধরে গৌরনদী উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম, দালালচক্র এবং দুর্নীতির অভিযোগ ছিল। এসব সমস্যার সমাধানে
নবাগত স্বাস্থ্য কর্মকর্তা এবং ইউএনও যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা জানান, দালাল
সিন্ডিকেট ভেঙে স্বাস্থ্য কমপ্লেক্সকে ঢেলে সাজানো হবে। সেবার মান ও পরিবেশের উন্নয়নই হবে
আমাদের মূল লক্ষ্য। নতুন কর্মকর্তার যোগদানে উপজেলার সাধারণ মানুষের মধ্যে আশার আলো সঞ্চার
হয়েছে। স্থানীয়দের মতে, পূর্ববর্তী অনেক সমস্যার পর এবার স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নতুন সূচনা
হোক সেটিই আমাদের প্রত্যাশা। গৌরনদী উপজেলা স্বাস্থ্য ব্যবস্থায় এই পরিবর্তন কতটা প্রভাব ফেলবে
তা সময়ই বলে দেবে। তবে জনসাধারণ ইতোমধ্যে ডা. সালেহিনকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল
মিডিয়ায় শুভেচ্ছা বার্তা দিতে শুরু করেছেন।
মোঃ খায়রুল ইসলাম

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম