Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে নাবিল গ্রুপকে ২ লাখ টাকা জরিমানা 

Bangla FMbyBangla FM
৭:২০ am ২৩, জুলাই ২০২৫
in অন্যান্য
A A
0

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীতে নাবিল গ্রুপকে ২ লাখ টাকা জরিমানা । রাজশাহীতে নাবিল গ্রুপের “নাবা পোল্ট্রি অ্যান্ড ডেইরি ফার্ম”-এর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা গত দুই দশকে রাজশাহীর পরিবেশকে করছে ভয়াবহভাবে দূষিত। রাজশাহী বিভাগের গ্রামীণ জনপদ এখন আর শুধু ফসলের মাঠ নয়, বিষের ভাগাড়ে রূপ নিচ্ছে। বিশেষ করে নাবিল গ্রুপের মালিকানাধীন “নাবা পোল্ট্রি”-তে খোলা আকাশের নিচে ফেলা হচ্ছে মুরগির বিষ্ঠা ও গবাদিপশুর মলমূত্র। এর ফলে শুধুমাত্র গন্ধ নয়, পানির উৎসও হয়ে পড়ছে বিষাক্ত। মানুষ পড়ছে স্বাস্থ্যের ঝুঁকিতে এবং প্রাণ হারাচ্ছে পরিবেশ।

ইতিপূর্বে জনকণ্ঠ অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশিত হয়। এর ফলে পরিবেশ অধিদপ্তর নড়ে চড়ে বসে। এরই ধারাবাহিকতায় পরিবেশ অধিদপ্তর রাজশাহী ও গোদাগাড়ী উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নাবিল গ্রুপের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  প্রায় ২ ঘণ্টা সরেজমিন পরিদর্শন করে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে গোদাগাড়ী উপজেলার ঝিকরাপাড়া নাবা (পোল্ট্রি) ফার্ম লি.-কে ১,৯৯,৮০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। একই সাথে মেসার্স নাইম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নাইমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই শত টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মোট দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর রাজশাহীর সরকারি পরিচালক বলেন, গোদাগাড়ী প্রশাসন রাজশাহী ও পরিবেশ অধিদপ্তর, রাজশাহীর যৌথ উদ্যোগে নাবা ফার্ম লি. (পোল্ট্রি), ঝিকড়াপাড়া, গোদাগাড়ী, রাজশাহী নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মুরগির বিষ্টার দ্বারা পরিবেশ দূষণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম এবং প্রসিকিউশন প্রদান করেন মোঃ কবির হোসেন, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়।

এ অভিযানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বিধি ৭(৩) লঙ্ঘনের দায়ে দণ্ড (১৫) মোতাবেক মেসার্স নাইম ট্রান্সপোর্ট-এর স্বত্বাধিকারী নাইমকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শত (দুই শত) টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং নাবা ফার্ম লি. (পোল্ট্রি), ঝিকড়াপাড়া, গোদাগাড়ী, রাজশাহী-কে ১,৯৯,৮০০/- (এক লাখ নিরানব্বই হাজার আটশত) টাকা অর্থদণ্ড করা হয়।

এ সময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর রাজশাহীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।

এ বিষয়ে নাবিল গ্রুপের কর্মকর্তাকে মুঠোফোনে ফোন দিয়ে অর্থদণ্ডের বিষয়ে জানতে চাইলে কিছু না বলে ফোন কেটে দেন।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম