Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খুলনায় জিপিস্টার পার্টনারদের স্বীকৃতি দিলো গ্রামীণফোন

Bangla FMbyBangla FM
২:৪৯ pm ১৩, অগাস্ট ২০২৫
in ফিচার
A A
0

মোঃ মামুন মোল্লা খুলনা :

জিপিস্টার পার্টনারদের অবদানের স্বীকৃতিস্বরূপ খুলনার ১০টি পার্টনার প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন। সম্প্রতি খুলনার দ্যা গ্র্যান্ড প্লাসিড হোটেলে ‘জিপিস্টার পার্টনারশিপ সেলিব্রেশন’ অনুষ্ঠানের মাধ্যমে জিপিস্টার পার্টনারদের এই সন্মাননা প্রদান করা হয়। গ্রামীণফোনের প্রতি সবচেয়ে লয়্যাল গ্রাহকদের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করেন ব্র্যান্ড পার্টনাররা। জিপিস্টার প্রোগ্রামের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সার্কেল পার্টনারদের অবদানকে স্বীকৃতি দিতেই গ্রামীণফোনের এই আয়োজন।  

আয়োজনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি, গ্রামীণফোনের খুলনা সার্কেলের রিজিওনাল হেড বুশরা মেহরীনসহ আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন পার্টনার প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিরা। 

অনুষ্ঠানে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পার্টনারদের পুরস্কার প্রদান করা হয়। এতে নিজ অঞ্চলে সেরা পারফরম্যান্স’র জন্য পুরস্কার অর্জন করে কো-ওয়াক, নীলাঞ্জনা, ইউটিউব ভিলেজ, সমুদ্র বাড়ি রিসোর্ট, গোল্ডেন কিচেন রেস্টুরেন্ট, পিৎজাওলজি, সবুজ বাংলা রিসোর্ট, হোটেল পুষ্প বিলাস, খুলনা গ্র্যান্ড দরবার ও নিউ বেনারসি পল্লী। 

গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি বলেন, “ব্র্যান্ডের প্রতিশ্রুতি বাস্তবায়নে জিপিস্টার পার্টনারদের ভূমিকা অনস্বীকার্য। তাদের ধারাবাহিক অঙ্গীকারের ফলেই লয়্যাল গ্রাহকদের জন্য আকর্ষণীয় নানা সুবিধা ও অভিজ্ঞতা প্রদান করতে পারছি আমরা। আমরা বিশ্বাস করি, এই স্বীকৃতি ও উদযাপন ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতাকে আরও সমৃদ্ধ করবে।”  

জিপিস্টার গ্রামীণফোনের একটি প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম যা কোম্পানিটির প্রতি সবচেয়ে আস্থাশীল গ্রাহকদের আকর্ষণীয় অফার ও সুবিধা দিতে সাজানো হয়েছে। এই প্রোগ্রামের আওতায় দেশের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর সঙ্গে পার্টনারশিপের ভিত্তিতে গ্রাহকদের জন্য আকর্ষণীয় সুবিধা, বিশেষ অফার এবং প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করে গ্রামীণফোন। 

লাইফস্টাইল, ডাইনিং, শপিং থেকে শুরু করে ভ্রমণসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৮ হাজারের বেশি পার্টনার আউটলেটের আন্তরিক সহযোগিতায় এই সেবাগুলো প্রদান করা হয়। গ্রামীণফোনের সেই সকল পার্টনারদের ’বিশেষ ধন্যবাদ’ দিতেই এই আয়োজন, যাদের অবদানের মাধ্যমে গ্রাহকদের এমন ভিন্ন মাত্রার সেবা দিতে পারছে অপারেটরটি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম