Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মান্দায় মাদকের ছড়াছড়ি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে জনসাধারণ

Bangla FMbyBangla FM
৮:১১ am ০৮, মে ২০২৫
in সারাদেশ
A A
0

নওগাঁ প্রতিনিধি , মো. হাবিবুর রহমান:

নওগাঁর মান্দা উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। ইয়াবা, ফেনসিডিল, হিরোইন, চুলাই মদ এবং গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সহজলভ্য হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, মাদকের এ বিস্তারে পুলিশের নিরব ভূমিকা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদকের অবাধ বিক্রি ও সেবন চলছে প্রকাশ্যে। টিটিহারী, চৌবাড়িয়া, কালিসভা, মাস্তান মোড়, গোপালপুর বাজার, ফতেপুর ও চকলি বাজারে সন্ধ্যা হলেই মাদকসেবীদের আনাগোনা দেখা যায়। এমনকি টিটিহারী গ্রামের এক নারী জানান, সন্ধ্যার পর রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে পড়েছে।

জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় পরিচিত নামের মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে তাদের কার্যক্রম চালাচ্ছেন। কিন্তু পুলিশ প্রশাসনের তৎপরতা প্রশ্নবিদ্ধ। স্থানীয় সুশীল সমাজের সদস্যরা বলেন, পুলিশ মাঝে মাঝে কিছু মাদকসেবীকে ধরলেও বড় মাদক কারবারিরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে।

এ বিষয়ে মান্দা থানার ওসির সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া বলেন, “তথ্য পেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। তবে পুলিশের বিষয়ে কিছু বলতে পারব না।”

এদিকে মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল রহমান বলেন, “মাদকের বিষয়ে আমাদের নিয়মিত তদারকি রয়েছে। প্রতিদিন স্পেশাল গাইড দেওয়া হচ্ছে। নির্দিষ্ট তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম