ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়, বিমান বাহিনীর সহায়তায় ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়।
ইসরাইলের গাজায় চলমান হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নিয়মিত পাল্টা হামলা চালাচ্ছে বলে জানা গেছে।

