Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দূর্গাপুরে প্যনেল চেয়ারম্যান পদ নিয়ে  দ্বন্দ্ব

Bangla FMbyBangla FM
২:১৩ pm ১৭, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৭ নং জয়নগর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় প্রশাসনিক পরিবেশ।

সেই উত্তপ্ত পরিস্থিতি ও সংকট নিরসনে বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে জয়নগর ইউপি সদস্যদের নিয়ে গোপন ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। ১২ ইউপি সদস্যদের নিয়ে গোপন ভোটের ফলাফলে প্যানেল চেয়ারম্যান ৩ ও নারী ইউপি সদস্য রুপালী খাতুন ৭ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দি প্রার্থী ৮ নং ওয়ার্ড সদস্য আনোয়ার পেয়েছেন ৫ ভোট। ইউনিয়ন পরিষদ সুত্রে জানাগেছে, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর আওয়ামী লীগের পদে থাকার কারনে তিনি নিরুদ্দেশ হওয়ায় ১ নং প্যানেল চেয়াম্যান হিসেবে মুনছুর রহমান উপর দায়িত্ব পড়ে। পরবর্তীতে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। এরপর প্যানেল চেয়ারম্যান-২ রাকিবুল ইসলাম অপারগতা জানালে প্যানের চেয়ারম্যান-৩ নারী ইউপি সদস্য রুপালী খাতুনের উপর গত ১০ জুলাই রেজুলেশন করে দায়িত্ব অর্পন করা হয়। পরবর্তীতে কয়েকজন ইউপি সদস্য রুপালী খাতুনকে প্যানেল চেয়ারম্যান হিসেবে যেন দায়িত্ব না দেওয়া হয় সেই মর্মে অনাস্থা এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন। সংকট নিরসনের জন্য বিষয়টি নজরে আনেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। পরে ইউপি সদস্যদের নিয়ে সভা কক্ষে গোপন ভোটের আয়োজন করা হয়। ইউপি সদস্য আনোয়ার হোসেনের লোকজন বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেন।

এব্যাপারে ইউপি সদস্য আনোয়ারের বক্তব্য পাওয়া যায়নি। এব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, সংকট নিরসন ও পরিষদের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে উপজেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। ইউপি সদস্যদের উপস্থিতিতে মতামত নেওয়া হয়েছে। আশা করি দ্রুত এই সংকট নিরসন হবে। তবে স্থানীয়রা আশাবাদী, দ্রুত সঠিক সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিরোধের অবসান ঘটানো হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম