Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাকিস্তানের অভিযোগ: ভারত ফের সামরিক আগ্রাসন চালিয়েছে

Bangla FMbyBangla FM
৮:৪১ am ০৮, মে ২০২৫
in বাংলাদেশ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত ফের সামরিক আগ্রাসন চালিয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতীয় বাহিনী একাধিক জায়গায় হারোপ ড্রোন পাঠিয়েছে।

এই বিষয়ে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন এর লাইভ প্রতিবেদনে বলা হয়, ৮ মে বৃহস্পতিবার লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, “পাকিস্তানের সশস্ত্র বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় ১২টি হারোপ ড্রোন ভূপাতিত করেছে।”

এছাড়া তিনি জানান, ভারতীয় ড্রোনের আক্রমণের ফলে পাকিস্তানের চার সেনা আহত হয়েছেন। পাকিস্তান দাবি করছে, লাহোর, এটক, গুজরানওয়ালা, চাকওয়াল, রাওয়ালপিন্ডি, বাওয়ালপুড়, মিয়ানো, চর এবং করাচির কাছাকাছি এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তবে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত এসব ড্রোনের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত বুধবার কিছু শহরে দুই থেকে তিনবার হামলা চালানোর চেষ্টা করেছে এবং এখনও ভারতের আক্রমণের ঝুঁকি রয়েছে। তিনি বলেন, ভারত কিছু শহরকে টার্গেট করার চেষ্টা করেছে, অন্তত রাডারের ওপর দিয়ে, যাতে প্রয়োজনে এই শহরগুলোতে হামলা চালানো যায়।

এখনও দুই দেশের মধ্যে উত্তেজনা চলতে থাকায় পরিস্থিতি উদ্বেগজনক বলে মনে করছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম