Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নতুন কমিটি ঘোষণা

Bangla FMbyBangla FM
৫:১৫ pm ২৯, মে ২০২৫
in সংগঠন
A A
0

সমাপ্তী খান, মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অন্যতম বুদ্ধিবৃত্তিক সংগঠন মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি (MVPDebSoc) ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২৯ মে) সংগঠনের মডারেটর অধ্যাপক ড. মো. মতিউর রহমান এবং সদ্য বিদায়ী সভাপতি মোসা. রোকসানা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শেখ মোহসিন আহমেদ, আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের জামিরুল ইসলাম মিয়াজী।

সভাপতি শেখ মোহসিন বলেন,

“চিন্তা ও চেতনার দ্বার উন্মোচিত হোক যুক্তির ছন্দে” এই মূলমন্ত্রে আমরা বিশ্বাসী। বিতর্কচর্চার মাধ্যমে একটি যুক্তিনিষ্ঠ, সচেতন ও দায়িত্ববান প্রজন্ম গড়ে তুলতে আমরা কাজ করে যাব।

সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম মিয়াজী বলেন,

“এই দায়িত্ব বিতর্কচর্চাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও গতিশীল করার সুযোগ এনে দিয়েছে। যুক্তি, বিশ্লেষণ এবং নেতৃত্বের সমন্বয়ে আমরা সংগঠনটিকে নতুন উচ্চতায় নিতে চাই।”

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

সহ-সভাপতি:

  • মাহবুব জুবায়ের (আইসিটি)
  • উম্মে হাবিবা অরভী (গণিত)

সহ-সম্পাদক:

  • জান্নাতুল নাঈম (পদার্থবিজ্ঞান)
  • এস এম নাসিমুল হাসান (আইসিটি)
  • সাবিকুন্নাহার নিউলী (অর্থনীতি)
  • মো. মনতাসির রহমান জুনায়েদ (গণিত)

সাংগঠনিক সম্পাদক:

  • মারজিয়া নূর অর্ণ (বায়োটেকনোলজি)
  • মো. শেহাব উদ্দিন (ইএসআরএম)

বিতর্কবিষয়ক সম্পাদক:

  • মো. সাজিদ আল হাসান
  • মোসাম্মৎ জোয়াইরিয়া আক্তার (ক্রিমিনোলজি)
  • মো. সাফিন (পদার্থবিজ্ঞান)

মিডিয়া সম্পাদক:

  • আবু হাঞ্জালা মেরিন
  • তাহমিনা ইয়াসমিন তিথি
  • সৌমিতা দাস

প্রচার ও প্রকাশনা সম্পাদক:

  • ইনজামামুল হক জয় (বায়োটেকনোলজি)
  • মোসাম্মৎ মেহেরুন নেসা (ম্যানেজমেন্ট)
  • মো. হাবিবুর রহমান
  • সাব্বির আহমেদ শাওন (ফার্মেসি)
  • শিবাশীষ সরকার (বায়োটেকনোলজি)
  • মো. বাদল মিয়া
  • রিফাত হাসান (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং)
  • আব্দুল্লাহ (কম্পিউটার সায়েন্স)
  • জারিন তাসনিম রেশমা (বায়োটেকনোলজি)

এছাড়াও বিভিন্ন বিভাগের আরও সক্রিয় ও প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীরা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

নতুন কমিটির ঘোষণাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের সাবেক নেতৃবৃন্দ নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন। সকলের প্রত্যাশা, যুক্তিবাদী নেতৃত্বে মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি আরও সৃজনশীলতা, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি এবং গণতান্ত্রিক মূল্যবোধে পরিপূর্ণ একটি মঞ্চে পরিণত হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম