Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রামগঞ্জে বৃদ্ধ নারীকে পিটিয়ে রক্তাক্ত জখম: জমি বিরোধ থেকেই হামলা

Bangla FMbyBangla FM
১১:৩০ am ২৬, মে ২০২৫
in সারাদেশ
A A
0

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পঁচাত্তরোর্ধ্ব বৃদ্ধা ফিরোজা বেগমকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে একই বাড়ির রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম, জাবেদুল ইসলাম ও তাদের মা আমেনা বেগমের বিরুদ্ধে। শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার ভোলাকোট ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

বৃদ্ধার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত ফিরোজা বেগমের মেয়ে মারজাহান আক্তার বাদী হয়ে রামগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন।

জমি নিয়ে বিরোধ থেকেই হামলা

এজাহার সূত্রে জানা গেছে, ফিরোজা বেগম একজন বিধবা। দীর্ঘদিন ধরে একই বাড়ির রফিকুল ইসলাম ও তার পরিবারের সঙ্গে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। সম্প্রতি ভূমি অফিসের সার্ভেয়ারের উপস্থিতিতে বিরোধপূর্ণ কিছু জমি ফিরোজা বেগমকে বুঝিয়ে দেওয়া হলে রফিকুলের পরিবার ক্ষিপ্ত হয়ে ওঠে।

হামলার দিন ফিরোজা বেগম ওই জমিতে গেলে তাকে একা পেয়ে রবিউল, জাবেদুল ও তাদের মা আমেনা বেগম মিলে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এতে বৃদ্ধা গুরুতর আহত হন।

ভয়ভীতি ও দখলদারিত্বের অভিযোগ

স্থানীয়দের দাবি, অভিযুক্ত রবিউল ও জাবেদুল এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। যাকে-তাকে মারধর করা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। ফিরোজা বেগমের পরিবার অভিযোগ করেছেন, রফিকুল ইসলামের পরিবার তাদের জমি জোরপূর্বক দখল করে রেখেছে এবং সীমানায় প্রবেশ করতে দিলেই হামলা চালায়।

পুলিশের বক্তব্য

রামগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

পরিবারের দাবি

আহত ফিরোজা বেগমের পরিবার অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। একইসাথে তারা জমি দখল ও নিরাপত্তাহীনতা থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম