Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে চেকপোস্টে পিকআপসহ বিদেশী মদ ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

Bangla FMbyBangla FM
১:৫২ pm ২৩, মে ২০২৫
in অপরাধ
A A
0

বাংলা এফএম ডেস্ক:

সিলেট নগরীতে বিশেষ অভিযানে বিদেশী মদ, ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোতোয়ালী মডেল থানার পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) ভোররাতে এ অভিযান পরিচালিত হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) আবু বকর সিদ্দিকের নেতৃত্বে মীরাবাজারে ফরহাদ খাঁর পুলের আগে ইয়ামাহা শোরুমের সামনে চেকপোস্ট বসানো হয়। রাত ৩টা ২৫ মিনিটে সন্দেহজনকভাবে চলাচলরত একটি ডিআই পিকআপ আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে উদ্ধার করা হয়:

  • ৩ বোতল বিদেশী মদ
  • ২০ পিস ইয়াবা
  • একটি ডিআই পিকআপ, যা মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল

আটককৃতরা হলেন:

  1. সিদ্দিক আমীন (২৫), পিতা- আব্দুল জলিল, গ্রাম- নলজুড়ী (দক্ষিণ বস্তি), চৈলাখেল ইউনিয়ন, গোয়াইনঘাট, সিলেট।
  2. শুভ হালদার (২৫), পিতা- যতীন্দ্র হালদার, গ্রাম- বাটাজোর, গৌরনদী, বরিশাল।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক), ১০(ক), ৩৮ ও ৪১ ধারায় একটি মামলা (এফআইআর নং-৪১) রুজু করা হয়েছে। পরে আটক দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

সিলেট মহানগর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় নিয়মিত এ ধরনের অভিযান চলবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম