Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জমির বিরোধে চাচাতো ভাইয়ের হাতে স্কুলশিক্ষক নিহত

Bangla FMbyBangla FM
৭:১৮ am ০৭, মে ২০২৫
in সারাদেশ
A A
0


জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের পালং উপজেলার দক্ষিণ মধ্যপাড়ায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় সুজন সাহা (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। নিহত সুজন সাহা আঙ্গারিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং স্থানীয় হরিদাস সাহার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুজন সাহার সঙ্গে তার চাচাতো ভাই শান্তিরঞ্জন সাহার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার কথাকাটাকাটি ও ঝগড়ার ঘটনা ঘটে। মঙ্গলবার (৬ মে) দুপুরে সেই পুরনো বিরোধ আবারও তীব্র আকার ধারণ করে।

ঘটনার এক পর্যায়ে শান্তিরঞ্জন সাহা ও তার দোকানের কর্মচারী লোকমান হোসেন লাঠি দিয়ে সুজন সাহাকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিহতের পরিবার দ্রুত বিচার ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম