Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুক্তাগাছায় বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মুফতি হাবীবুর রহমান (দা.বা.)-কে সংবর্ধনা

Bangla FMbyBangla FM
১১:৩৫ am ২৪, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

 মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: 

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি হাবীবুর রহমান-কে সংবর্ধনা প্রদান করেছে মুক্তাগাছা উপজেলা শাখা।

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ সকাল ৯টায় মুক্তাগাছা পৌর পাঠাগার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হযরত মাওলানা মুজিবুর রহমান এবং সঞ্চালনা করেন প্রশিক্ষণ সম্পাদক আব্দুল হাই মিসবা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হাবীবুর রহমান, যিনি তাঁর বক্তব্যে বলেন 

বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় শান্তিপূর্ণ ও কল্যাণকামী রাজনীতিতে বিশ্বাসী। আমাদের লক্ষ্য হলো ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করে একটি আদর্শ রাষ্ট্রব্যবস্থা গঠন করা। এই দেশে ইসলামপ্রেমী মানুষ জেগে উঠেছে। তারা আর দুর্নীতিবাজ, স্বার্থান্বেষী রাজনীতি চায় না। আমরা খেলাফতের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি। আপনাদের দোয়া ও সহযোগিতা পেলে, আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন,খেলাফত কেবল একটি দলীয় স্লোগান নয়, এটি একটি জীবনব্যবস্থা। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য রয়েছে ইনসাফ, শান্তি ও নিরাপত্তা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে  উপস্থিত ছিলেন   কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাও আবুল হাসনাত জালালী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাও জহিরুল ইসলাম,  ময়মনসিংহ পশ্চিম জেলার সভাপতি মাও সারোয়ার হুসাইন, ময়মনসিংহ পশ্চিম জেলার সেক্রেটারি মাও রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মাও মুরশিদ আলম,  উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আল্লামা আব্দুল হালিম কাসেমী, সহ-সভাপতি মাও আশরাফ আলী, সাধারণ সম্পাদক মাও ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুফতি আবু নাঈম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান জুয়েলসহ স্থানীয় অনেক নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন দেশের মানুষ আজ পরিবর্তন চায়। একমাত্র ইসলামই সেই পথ দেখাতে পারে, যা সত্য ও ন্যায়ের ভিত্তিতে সমাজকে পরিচালনা করবে। মুফতি হাবীবুর রহমানের মতো একজন আলেম, নীতিবান এবং আপোষহীন ব্যক্তিকে প্রার্থী করায় তারা কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের পূর্বে একই স্থানে প্রশিক্ষন সভা অনুষ্ঠিত হয়। এসময় মুক্তাগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত খেলাফত মজলিস নেতাকর্মীসহ সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানের শেষাংশে দেশ, জাতি ও খেলাফত প্রতিষ্ঠার সফলতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়।##

মীর সবুর আহম্মেদ 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম