Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চৌহালীর জিয়া মঞ্চ আহ্বায়ক শরিফুল ইসলামের পদ স্থগিত

Bangla FMbyBangla FM
১১:১৯ am ০৩, জুন ২০২৫
in সংগঠন
A A
0


সিরাজগঞ্জ প্রতিনিধি :

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. শরিফুল ইসলামের সকল পদ প্রাথমিকভাবে স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

সোমবার (২ জুন) বিকেলে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব (চলতি দায়িত্ব-দপ্তর) ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অনলাইন সংবাদমাধ্যমে মো. শরিফুল ইসলামের বিরুদ্ধে নিয়মবহির্ভূত কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় তার সকল সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

সরকারি চাল জব্দ, মামলা দায়ের
গত রবিবার (১ জুন) রাতে চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়নের চরজাজুরিয়া গ্রামে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে মো. শরিফুল ইসলামের বাড়িসহ তিনটি বাড়ি থেকে মোট ২১০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।

চৌহালী থানা সূত্র জানায়, শরিফুল ইসলামের বাড়ি থেকে ৬৫ বস্তা, তার প্রতিবেশী জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে ৭০ বস্তা এবং মোহাম্মদ আলীর বাড়ি থেকে ৭৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এ সময় মোহাম্মদ আলী নামের একজনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তির ভাষ্যমতে, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক শরিফুল ইসলাম, ঘোড়জান ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সবুজ ওরফে সূর্য এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি মিলে এসব চাল মজুদ করেছিলেন। এ ঘটনায় চৌহালী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম