Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহজাদপুরে ঋণের টাকা দিতে না পেরে সরকারি জায়গার গাছ দিয়ে দিলেন স্কুলের দপ্তরি

Bangla FMbyBangla FM
৬:৩৪ am ০৭, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ আব্দুল কুদ্দুস

সিরাজগঞ্জ প্রতিনিধি : 

সিরাজগঞ্জ শাহজাদপুরে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে পাওয়ানাদারকে সরকারি ক্যানেলের সরকারি ৫০টি গাছ বিক্রি করে টাকা নিতে বলেছেন। এতেই পাওয়ানাদার হাজী রাসেল সেই গাছ স্থানীয় ব্যাপারী আবু তালেবের কাছে ২ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করে দেন। এমনই ঘটনা ঘটিয়েছেন উপজেলার জালালপুর ইউনিয়নের দাদপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের দপ্তরি মোঃ সেলিম। মঙ্গলবার আবু তালেব ১৪ টি গাছ কাটার পর এলাকাবাসীর বাধার মুখে কাটা বন্ধ রাখেন।

সরেজমিনে গেলে হাজী রাসেল এবং আবু তালেব জানান, উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সুজাবুল আলম এবং তার ভাই দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মোঃ সেলিম একটি সরকারি জোলা ২ বছরের জন্য ইজারা নেয়। এরপর একই গ্রামের হাজী রাসেলের কাছে ৪ বছরের জন্য সাব-লিজ দেন সেই জোলা। হাজী রাসেল যখন বুঝতে পারেন সেলিম গং ২ বছরের ইজারা নিয়ে ৪ বছরের সাব-লিজ দিয়েছে এবং ঠিকমতো পানি না থাকায় মাছ চাষ করার অনুপযোগী হয়ে গেছে তখন টাকা ফেরত চান। তখন হাজী রাসেলের টাকা ফেরত না দিয়ে টালবাহানা করতে থাকে। এক পর্যায়ে জলাশয়ের পাড়ে পুরনো ৫০টি ইউক্যালিপটাস গাছ বিক্রি করে টাকা নিতে বললে হাজী রাসেল স্থানীয় ব্যাপারী আবু তালেবের কাছে ২ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করে দেন। মঙ্গলবার গাছ কাটতে গিয়ে ১৪টি গাছ কাটার পর স্থানীয়দের বাধার মুখে পড়ে বন্ধ রাখেন।

এদিকে গত বছরের ৫ আগস্টের পর থেকে অভিযুক্ত সুজাবুল আলম পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। আরেক অভিযুক্ত সুজাবুলের ভাই দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মোঃ সেলিমের বক্তব্যের জন্য গেলে তিনি সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন জানান, খবর পেয়ে তদন্তের জন্য সহকারি শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। একজন সরকারি কর্মচারি যদি সরকারি সম্পদের ক্ষতির সাথে জড়িত থাকে তাহলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

 শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, কাটা গাছগুলো ঐ জায়গা থেকে সরাতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং দুইজন বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত পূর্বক সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম