Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেশের সকল হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে নীলফামারীতে যুবদলের বিক্ষোভ মিছিল

Bangla FMbyBangla FM
৩:১৭ am ১৮, জুলাই ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে উস্কানি মুলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিডফোর্ডসহ দেশের সকল হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (১৭জুলাই) দুপুরে শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদ্য বিদায়ী সভাপতি ও জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল। সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ রেজাউদ্দৌলার সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহবায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী।
সমাবেশে সাইফুল্লাহ রুবেল বলেন, ‘গণতন্ত্রের জন্য এখন অপরিহার্য হয়ে উঠেছে নির্বাচন। আগামীর স্বপ্ন বাস্তবায়নে আমরা ভোট চাই। অবিলম্বে নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান। মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে বিএনপি। খুলনায় যুবদলের নেতাকে পিটিয়ে মারা হয়েছে মিডিয়ায় আসছে না। এই পরিস্থিতির উত্তোরণ ঘটাতে হবে।’
প্রতিবাদ সমাবেশের আগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা, উপজেলা, পৌর ছাড়াও যুবদলের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসুচিতে অংশগ্রহণ করেন।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম