Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফ্রিল্যান্সার তৈরি করতে ৫৮০ নারীর হাতে ল্যাপটপ

Bangla FMbyBangla FM
৫:০৭ pm ৩০, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারে ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্ন করা ৫৮০ নারীকে ল্যাপটপ প্রদান করা হয়েছে।  

প্রকল্প পরিচালক মো. ইকবাল হোসেন বুধবার (৩০ এপ্রিল) জানান,’গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) জেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সদর,বড়লেখা ও শ্রীমঙ্গল উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপ তুলে দেওয়া হয়’।

জেলার সদর ও শ্রীমঙ্গল উপজেলার মোট ১৬০ জন নারীকে সরাসরি অনুষ্ঠানে ল্যাপটপ প্রদান করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। এছাড়া প্রকল্প পরিচালক মো. ইকবাল হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, “এই ল্যাপটপগুলো নারীদের অনলাইনে ফ্রিল্যান্সিংয়ে দক্ষতা কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ করে দেবে।”

‘হার পাওয়ার’ প্রকল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও ডিজিটাল অর্থনীতিতে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ছয় মাসব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম