Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে মাদকবিরোধী অভিযানে হেরোইন,গাঁজা, ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
১০:৪০ am ১২, মে ২০২৫
in অপরাধ
A A
0

 সদরপুর (ফরিদপুর) উপজেলা প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলায়  গত ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযানে হেরোইন,গাঁজা,ইয়াবাসহ  ৩ মাদক ব্যাবসায়ীকে  গ্রেফতার  করেছে সদরপুর থানা পুলিশ। 

১১ মে (রবিবার) সকাল থেকে ২৪ ঘন্টার অভিযানে  উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী  অভিযান চালিয়ে  বিভিন্নস্থান থেকে এদের কে  মাদকসহ  গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মজুমদার বাজার এলাকার মৃত মালেক মাতুব্বরে পুত্র রুবেল মাতুব্বর(৩৬), সতের রশি গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র  আরিফ হোসেন (৩৮), সাড়ে সাতরশি গ্রামের মৃত শংকর চন্দ্র দাসের পুত্র কেশব চন্দ্র দাস(৩৫)। 

 সদরপুর থানার অফিসার ইনচার্জ  নাজমুল হাসানের নেতৃত্বে একটি  আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে। গ্রেফতার কৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসা করে আসছিল। 

সোমবার দুপুর ১২ টায়  অফিসার ইনচার্জ নাজমুল  হাসান সাংবাদিকদের  বলেন, গত  ২৪ঘন্টায় মাদক বিরোধী   অভিযানে ৩  মাদক ব্যাবসায়ীকে হেরোইন,গাঁজা,ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী  রুবেল মাতুব্বরের কাছ থেকে ২০ গ্রাম গাজা, আরিফ হোসেনের কাছ থেকে ২০ পিচ ইয়াবা, কেশব দাসের কাছ থেকে ৪৩ পুরিয়া হেরোইন সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বেশ  কিছুদিন ধরে  বিভিন্ন এলাকা থেকে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে এলাকায় বিভিন্ন মাদকসেবীদের  সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইন-১৯৯০ এর ধারা মোতাবেক   নিয়মিত মামলা রুজু করে  জেলহাজতে প্রেরন করা হয়েছে। 

তিনি আরও বলেন সদরপুরে  মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। 

মোঃ শেখ ছোবাহান 

সদরপুর উপজেলা প্রতিনিধি

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম