Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ত্যাগীদের বাদ দেওয়ায় পিরোজপুর কলেজ ছাত্রদলের বিক্ষোভ

Bangla FMbyBangla FM
২:৫৭ pm ১৩, মে ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি:
ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে ছাত্রলীগ সংশ্লিষ্টদের কলেজ কমিটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগে কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে কলেজ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি আবার কলেজের সামনে এসে শেষ হয়। সেখানে পথসভা শেষে কেন্দ্রীয় ছাত্রদল নেতা রিয়াদ ইকবালের কুশপুত্তলিকা দাহ করা হয়।

১২ মে কেন্দ্র থেকে ঘোষিত সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দিয়ে টাকার বিনিময়ে সুবিধাবাদী, এমনকি অতীতে ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকা কিছু ব্যক্তিকে পদায়ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন পদবঞ্চিতরা।

কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হৃদয় বলেন, “আমরা যখন ছাত্রদল করতাম তখন যারা ছাত্রলীগ করতো, আজ তারাই এই কমিটিতে জায়গা পেয়েছে। এটি একটি পকেট কমিটি। আমরা কোনোদিন পদ লোভে রাজনীতি করিনি, কিন্তু অন্যায়ভাবে ছাত্রলীগ সংশ্লিষ্টদের পদ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।”

আরেক কর্মী সাহরিয়ার শেখ বলেন, “আমার নামে ৫টি রাজনৈতিক মামলা রয়েছে। অথচ আমাকে মূল্যায়ন না করে বাদ দেওয়া হয়েছে। আমরা চাই, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ত্যাগী নেতাদের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হোক।”

মিছিলে অংশ নেওয়া মো. ফয়সাল আহম্মেদ বলেন, “এই কমিটি সম্পূর্ণভাবে টাকার বিনিময়ে গঠিত। ছাত্রলীগের সাবেক কর্মীরা আজ ছাত্রদল হয়ে পদ পেয়েছেন, আর আমরা যারা মাঠে কাজ করেছি, তারা বঞ্চিত। আমরা ৪৮ ঘণ্টার মধ্যে নতুন কমিটির দাবি জানাচ্ছি।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেন, “রিয়াদ ইকবালের কুশপুত্তলিকা দাহ করে আমরা আমাদের ক্ষোভ ও বঞ্চনার প্রতীকী প্রতিবাদ জানিয়েছি।”

বিক্ষোভ মিছিল ও পথসভা শেষে, কলেজ ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্রাবাসসহ বিভিন্ন স্থানে হামলা ও পাল্টা হামলার ঘটনায় সংঘর্ষের সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে কলেজ ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত কেন্দ্রীয় ছাত্রদল নেতা রিয়াদ ইকবালের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম