Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোপালপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর ও গবাদি পশু পুড়ে ছাই

Bangla FMbyBangla FM
১১:২২ am ০৮, মে ২০২৫
in সারাদেশ
A A
0


মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের দাদিরআটা গ্রামে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে দরিদ্র কৃষক মোশারফ হোসেনের (৫৫) বসতঘর, গোয়ালঘর এবং সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ৬টি ছাগল ও ১টি গরু পুড়ে মারা গেছে এবং ঘরের সমস্ত আসবাবপত্রসহ অন্যান্য মালামাল ধ্বংস হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনা ঘটে গত বুধবার (৭ মে) দিবাগত রাত ১টার দিকে। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এলাকার স্থানীয় সিনিয়র শিক্ষক মোঃ আতিকুর রহমান জানান, মোশারফ হোসেন একজন দিনমজুর কৃষক। সে অনেক কষ্টে ৬টি ছাগল ও ৮টি গরু পালত, যা তার জীবিকার একমাত্র উৎস ছিল। তার বাসায় দুটি ঘর ছিল, যার এক অংশে সে ও তার স্ত্রী থাকতেন, আর অপর অংশে গবাদিপশু রাখতেন। কিন্তু রাত ১টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে তার বসতঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

এসময় মোশারফ ও তার স্ত্রী দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে বেঁচে গেলেও, তাদের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে সবকিছু হারিয়ে অবাক হয়ে তারা বারবার কান্নায় ভেঙে পড়েন। এক রাতেই তাদের জীবনের সমস্ত স্বপ্ন ধ্বংস হয়ে যাওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে স্থানীয়রা দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন, তবে এ ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম