Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পীরগাছায় অসহায় প্রতিবন্ধীর জমি জোরপূর্বক দখল ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Bangla FMbyBangla FM
১০:০১ am ২৩, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

 

 (রংপুর) প্রতিনিধি :

রংপুরের পীরগাছায় অসহায় প্রতিবন্ধী এক ব্যক্তির জমি জাল দলিল তৈরি করে জোরপূর্বক দখল ও অসহায় পরিবারকে হত্যার হুমকির ঘটনায় (২৩ জুলাই)বুধবার দুপুরে পীরগাছা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগীর পরিবার। 

সংবাদ সম্মেলন ও অভিযোগ সূত্রে জানা গেছে, শ্রবন প্রতিবন্ধী আব্দুল মান্নান মিঞা পৈত্রিক সূত্রে পাওয়া তার সোয়া ৫ শতক জমি দীর্ঘদিন ধরে জাল দলিল তৈরি করে জোরপূর্বক  দখল করে রেখেছে একই গ্রামের মৃত- আব্দুর রউফ মিয়ার ছেলে এরশাদ মিয়া ও খোরশেদ আলম।

অভিযোগে শ্রবন প্রতিবন্ধী আব্দুল মান্নান মিঞা উল্লেখ করেন,অনুমান- ১৫ বছর থেকে জোরপূর্বক জমিটি ভোগ দখল করে আসছে তারা।

তিনি আরও জানান, একাধিকবার গ্রাম্য সালিসের মাধ্যমে বিষয়টি আপোষ মীমাংসার চেষ্টা করলেও বিবাদীরা তা মানেনি। সর্বশেষ (১৭জুলাই) সকালে জমিতে গেলে বিবাদীরা তাকে গালিগালাজ ও হুমকি দেয় এবং খুন করে লাশ গুম করার ভয় দেখিয়ে জমি থেকে জোরপূর্বক বের করে দেয়।

ভুক্তভোগী অনন্তরাম এলাকার মৃত গেলনা @ গেন্দুলা মিয়ার ছেলে আব্দুল মান্নান মিঞা জানান, আমি গত ১৮ জুলাই পীরগাছা থানায় লিখিত অভিযোগ করেছি।

বিবাদী এরশাদ মিয়ার মোবাইল ফোনে একাধিক বার কল করেও তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন,শ্রবন প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ থানায় এসেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে বিবাদীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং প্রতিবন্ধী ব্যক্তির প্রতি এই ধরণের আচরণে অনেকেই নিন্দা প্রকাশ করেছেন। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম