Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আওয়ামী ফ্যাসিবাদ ও দোসরদের অপসারণের দাবিতে দুমকিতে মানববন্ধন ও বিক্ষোভ, ৭ দিনের আল্টিমেটাম

Bangla FMbyBangla FM
১০:২৭ am ০১, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসরদের অপসারণের দাবিতে পটুয়াখালীর দুমকিতে গণ অধিকার পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ জুন) দুপুর ১২টায় দুমকি উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দুমকি উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মুন্না জহিরের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কমিটির সদস্য সচিব মো. নাসির উদ্দিন জুয়েল, যুব অধিকার পরিষদের উপজেলা সভাপতি সুবর্ণা রশিদসহ আরও অনেকে।

আহ্বায়ক মুন্না জহির বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট সরকার গণতন্ত্র ধ্বংস করে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। দুমকি উপজেলা প্রশাসন ও বিভিন্ন ইউনিয়নে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয়ভাবে জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত। আগামী সাত দিনের মধ্যে তাদের অপসারণ করে প্রশাসক নিয়োগ না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে জনসাধারণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে গণ অধিকার পরিষদ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম