Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন

Bangla FMbyBangla FM
৯:১২ am ১০, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

হাবিবুর রহমান, নওগাঁ প্রতিনিধি:

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নওগাঁয় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন,

“জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মরণে নির্মাণ হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। নওগাঁ গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে এবং গণপূর্ত অধিদফতরের নকশায় এই কাজ বাস্তবায়িত হচ্ছে। আগামী ৫ আগস্টের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হবে বলে আশা করছি। ওইদিন শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন,

“৫ আগস্টের ঘটনাপ্রবাহ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও নওগাঁর শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই স্মৃতিস্তম্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শহীদ পরিবারগুলোর জন্যও এটি হবে শ্রদ্ধা ও স্মরণের একটি কেন্দ্রবিন্দু।”

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের মধ্যে নওগাঁ জেলার ৯ জন ছিলেন। তাঁদের স্মৃতিকে অম্লান রাখতে এবং গণতন্ত্র ও বৈষম্যবিরোধী সংগ্রামের ইতিহাস লিপিবদ্ধ করতে এ স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।:

Tags: ‘জুলাই স্মৃতিস্তম্ভ’
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম