Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইবির নীলফামারী জেলা ছাত্র কল্যাণের নেতৃত্বে রাউফুল্লাহ-মঞ্জুরুল

Bangla FMbyBangla FM
১২:০৮ pm ১০, জুলাই ২০২৫
in ক্যাম্পাস
A A
0

মাহফুজুল হক পিয়াস, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাউফুল্লাহ খান  ও সাধারণ সম্পাদক হিসেবে চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মঞ্জুরুল আহমেদকে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইবনেসিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে নবীন বরণ ও প্রবীণদের বিদায় সংবর্ধনার আয়োজন করে সংগঠনটি। সেখানে নবীনদের ফুল ও ক্রেস দিয়ে বরণ এবং প্রবীণদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উক্ত কমিটিতে সহ-সভাপতি পদে আব্দুল্লাহ আল কাফি, রাকিব হাসনাত, আয়েশা সিদ্দিকা মনিকে মনোনীত করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারন সম্পাদক, মোঃ শাফিউল ইসলাম, গালিব আনান, সাংগঠনিক সম্পাদক মোঃ রুমন ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ভীষ্মদেব, দপ্তর সম্পাদক, মোঃ কামরুজ্জামান, উপ-দপ্তর সম্পাদক, আনিত্য কুমার রায়, অর্থ সম্পাদক, মোঃ মেহেদী হাসান, সহঃ অর্থ সম্পাদক, কাজী আনিতা জামান, প্রচার সম্পাদক ফারহানা ইয়াসমিন, উপঃ প্রচার সম্পাদক, মোঃ মোজাহিদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক আজমেরী রহমান, উপঃ আইন বিষয়ক সম্পাদক মো: গোলাম রাব্বানী মিজান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাজী বৈশাখী, উপঃ সংস্কৃতি বিষয়ক সম্পাদক জিন্নাত মালিয়াত সীমা, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফরহাদ ইসলাম, উপঃ ক্রীড়া বিষয়ক সম্পাদক শিমুল রানা সোহানকে মনোনীত করা হয়।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হন সম্রাট ইসলাম মোঃ রাশেদ ইসলাম, শম্পা আক্তার, সাদিকুল ইসলাম, দীনবন্ধু রায় দেবা, সাফায়েত বাধন, আদুরী তামান্না, রায়হান ইসলাম, মোহন রায়, আলিফ ইসলাম, আফরিন আক্তার মৌ, রেজা।

নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে সংগঠনটির সাবেক সভাপতি ও নতুন উপদেষ্টা অধ্যাপক ড. শেখ এবিএম জাকির হোসেন বলেন, “আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের দিন। কারণ আজকের দিনটি আমাদের একটি মেলবন্ধন, সেতুবন্ধনের দিন। আমি আজকে এখানে উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত ও সম্মানিত মনে করছি। আজকে আমাদের সমিতির নতুন কমিটি গঠন করা হবে। এই কমিটিতে নতুন নতুন ছাত্ররা দায়িত্বে আসবে। এজন্য তোমরা সবাই কাজ করার জন্য নিজেকে প্রস্তুত রাখবে।”

নব মনোনীত সভাপতি রাউফুল্লাহ খান বলেন, “আমাকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নীলফামারী জেলা সমিতির সভাপতি নির্বাচিত করায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই দায়িত্ব আমার জন্য গর্বের পাশাপাশি এক মহান দায়িত্বও। আমি চেষ্টা করবো সকলের সহযোগিতা নিয়ে সংগঠনের উন্নয়নে কাজ করতে। সবাই দোয়া করবেন যেন আমি আমানত রক্ষা করতে পারি।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম