Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিবালয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ আটক ৩

Bangla FMbyBangla FM
১২:০২ pm ২০, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মো. সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের ভাওর গ্রামে ফুলমতি বেগম (৪৬) নামে তিন সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) রাতে নিজ ঘরে এই মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, ফুলমতি বেগমকে পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। যদিও পরিবারের পক্ষ থেকে এটি আত্মহত্যা বলে দাবি করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসীর মতে, ফুলমতির স্বামী সকেল উদ্দিনের (৫২) সঙ্গে তার প্রায়ই পারিবারিক কলহ চলছিল। তারা অভিযোগ করেন, এই কলহ থেকেই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।

আটক ৩ জন

ঘটনার পর সন্দেহভাজন হিসেবে ফুলমতির স্বামী সকেল উদ্দিন, সুমন মিয়া (৩০) ও সেলিমা বেগম (৪০)-কে আটক করেছে পুলিশ।

কী বলছে প্রশাসন

উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, “মৃত্যুটি আত্মহত্যা হতে পারে, তবে এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী হত্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”

শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।”

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম