Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুমকিতে ইউএনও’র নির্দেশ অমান্য করে পচা ইট দিয়ে রাস্তা নির্মাণ!

Bangla FMbyBangla FM
৯:৫৯ am ২৪, মে ২০২৫
in বাংলাদেশ
A A
0

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরাসরি নির্দেশনা অমান্য করে পচা ও নিম্নমানের ইট দিয়ে চলছে গ্রামীণ রাস্তার নির্মাণ কাজ। সরেজমিনে দেখা যায়, রোলার ছাড়াই ভেকু দিয়ে কাটা রাস্তার ওপর অল্প বালু ফেলে শুরু হয়েছে হেরিংবন্ড রাস্তা নির্মাণ। অভিযোগ উঠেছে, ঠিকাদারী প্রতিষ্ঠান ‘গাজী এন্টারপ্রাইজ’ এই কাজ করছে সস্তা ও নিম্নমানের উপকরণ ব্যবহার করে।

জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে এডিবি (ADB) অর্থায়নে ৮০ লাখ টাকা ব্যয়ে দুটি প্রকল্পের আওতায় ১ কিমি দৈর্ঘ্যের রাস্তা নির্মাণের কার্যাদেশ পায় ঠিকাদার নুরুজ্জামানের প্রতিষ্ঠান ‘গাজী এন্টারপ্রাইজ’। রাস্তা দুটি হচ্ছে—শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে তারাগাজীর বাড়ি থেকে খানবাড়ি মসজিদ হয়ে দক্ষিণে কচ্ছপিয়া খাল পর্যন্ত এবং ২নং ওয়ার্ডের এনায়েত খানের মসজিদ থেকে বাদুয়া পাকা সড়ক পর্যন্ত।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণ শুরুর পর থেকেই মানহীন ইট ও বালু দিয়ে কাজ চলছে, যা টেন্ডারের শর্তভঙ্গের সামিল। এলাকাবাসীর প্রতিবাদ এবং ইউএনও’র হস্তক্ষেপেও বন্ধ হয়নি এই অনিয়ম। ইউএনও আবুজার মোঃ ইজাজুল হক গত বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও একদিন পরই পুরনো নিয়মে আবার কাজ শুরু হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) মোহাম্মদ আলী বলেন,
“ঠিকাদারকে ২০ মে তারিখে শোকজ করা হয়েছে। তাকে নিম্নমানের ইট সরিয়ে কোড অনুযায়ী এক নম্বর ইট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে বিল কেটে রাখা হবে বা রাস্তা ভেঙে পুনরায় নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।”

তবে ঠিকাদার নুরুজ্জামান দাবি করেন, কাজটি তিনি সাব-কন্ট্রাক্ট দিয়েছেন পটুয়াখালীর দুই যুবদলকর্মী আমির হোসেন ও জুয়েলকে। তিনি বলেন,
“তাদের বলেছি ইউএনওর নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে কাজ করতে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার মোঃ ইজাজুল হক বলেন,
“কোনোভাবেই দুই নম্বর ইট ব্যবহার চলবে না। ভাঙা রাস্তা নতুন করে নির্মাণ করতে হবে। তা না হলে বিল আটকে দেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, এই অনিয়মের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ করে টেকসই ও মানসম্পন্ন রাস্তা নির্মাণ নিশ্চিত করা হোক।

প্রতিবেদক:
মো. সুমন মৃধা

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম