সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় বাংলাদেশ স্কাউটের আয়োজনে জুলাই শহীদদের স্মরণে শোক র্যালি, আলোচনা সভা,পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩০ জুলাই)সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা,পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
বাংলাদেশ স্কাউটস্ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন,অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল,খুলনা অঞ্চল স্কাউটের সহ-সভাপতি এম ঈদুজ্জামান ইদ্রিস,জেলা স্কাউটস্ কমিশনার মো.আব্দুল মাজেদ,সহকারী কমিশনার হোসনেয়ারা সাথী,জেলা স্কাউটের ক্যাব লিডার স্বপন কুমার মিত্র,সদর উপজেলা স্কাউট লিডার মো.জহুরুল ইসলাম প্রমুখ।
এর আগে সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জুলাই শহীদের স্মরণে একটি শোক র্যালি বের হয়।র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে করে যথাস্থানে এসে শেষ।
শোক র্যালিতে জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
এছাড়া জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা,পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল কলেজের স্কাউট প্রতিনিধি, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

