Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীর উপর হামলা, নগদ অর্থ লুট

Bangla FMbyBangla FM
১০:১৮ am ১০, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তি প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার ( ৯ জুলাই) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর বাজারে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত ব্যক্তির ছেলে শফিকুল ইসলাম সদরপুর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

জানা যায়,  আঃ রহিম মিয়া (৫৪) কৃষ্ণপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে ব্রীজের ওপর পৌঁছালে শেখ সাদী (৩৫), বেলায়েত ফকির (৩৪) ও আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি পূর্ব শত্রুতার জেরে তার পথরোধ করে হামলা চালায়। পরে স্থানীরা রহিম মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তরা লাঠিসোটা, লোহার রড ও শাবলসহ আক্রমণ করে আঃ রহিম মিয়াকে এলোপাথাড়ি মারধর করে গুরুতর আহত করে। এ সময় বেলায়েত ফকির লোহার রড দিয়ে তার ডান পায়ের আঘাত করে ।

রহিম মিয়ার ছেলে শফিকুল ইসলাম দাবি করেন, আমার বাবার উপর হামলা চালিয়ে তার পকেটে থাকা ২৭ হাজার লুট করে নেওয়ার করা হয়েছে। এছড়া পূর্বেও আসামিদের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ ছিল। এমনকি তার কিশোরী বোন ফারজানাকে অপহরণের ঘটনায় ভাংগা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছিল, যেখানে আসামীদের আত্মীয় জিকু মোল্যাকে গ্রেপ্তার করা হয়।

সদরপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তানভীর তুহিন

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম