Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কালাইয়ে ছয় গুণীজনকে লোক সংস্কৃতি পরিষদের সম্মাননা

Bangla FMbyBangla FM
৮:৩৯ am ১৪, জুন ২০২৫
in সংগঠন
A A
0


নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট :

জয়পুরহাটের কালাই উপজেলায় ছয়জন গুণীজনকে সম্মাননা জানিয়েছে ‘কালাই লোক সংস্কৃতি পরিষদ’। সংগঠনটির ৩১ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের অডিটোরিয়ামে ‘গুণীজন সম্মাননা-২৫’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংস্কৃতি, সমাজসেবা, সাহিত্য ও সাংবাদিকতা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন—

  • শামসুদ্দীন হীরা (গীতিকার ও সুরকার)
  • মো. মুরশীদ আলম (সাংবাদিক ও কলাম লেখক)
  • মো. নজরুল ইসলাম (কবি, কলামিস্ট ও সম্পাদক)
  • মো. আতাউর রহমান (মরণোত্তর) – শিক্ষক ও শিক্ষানুরাগী
  • মো. আব্দুল করিম (সমাজসেবক ও শিক্ষানুরাগী)
  • মো. আফজাল হোসেন (ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক)

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই লোক সংস্কৃতি পরিষদের সভাপতি কবি ও সাহিত্যিক আব্দুল মজিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিকস অ্যান্ড ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক হারুন অর রশিদ টুটুল।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, কবি যতন কুমার দেবনাথ এবং হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মুনছুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গুণীজনদের স্বীকৃতি সমাজের জন্য অনুপ্রেরণার বাতিঘর। কালাই লোক সংস্কৃতি পরিষদ নিয়মিতভাবে যে গুণীদের সম্মান জানিয়ে যাচ্ছে, তা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীত, কবিতা আবৃত্তি ও আলোচনা মিলিয়ে এক সাংস্কৃতিক আবহ তৈরি হয়। আয়োজনটি প্রাণবন্ত করতে স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশন সহায়তা করে।

সমাপ্তি বক্তব্যে সভাপতি আব্দুল মজিদ বলেন, “আমরা চাই নতুন প্রজন্ম গুণীজনদের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে সমাজ ও সংস্কৃতির কল্যাণে এগিয়ে আসুক।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম