Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৭:০৯ am ১৫, জুন ২০২৫
in সংগঠন
A A
0

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা:
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমে শিক্ষক সমাজের বৈষম্য দূরীকরণ নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শিক্ষক সম্মেলন।

শনিবার (১৪ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা।

জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুরের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলী।

তিনি বলেন, “বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শিক্ষকদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার এক কারখানা। আজকের সমাজে অনেক শিক্ষক আছেন, যাদের নামে সুনাম যেমন আছে, তেমনি দুর্নামও। আমাদের দায়িত্ব হচ্ছে এই শিক্ষক সমাজকে দুর্নাম থেকে রক্ষা করা এবং প্রকৃত শিক্ষকের মর্যাদা ফিরিয়ে আনা।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তামিরুল মিল্লাত মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী, ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহা. রবিউল ইসলাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা শাহজান মাদানি প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক পরিষদের সেক্রেটারি মো. আব্দুর রহিম সরকার, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার সভাপতি মুহাদ্দিস আব্দুল খালেক, আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, শ্যামনগরের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আজিজুর রহমান।

বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সুফল সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি শোষণমুক্ত, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সম্মেলন থেকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে শিক্ষক সমাজের জন্য ন্যায্য ও সংগত ১৪ দফা দাবি মেনে নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

Tags: আদর্শ শিক্ষক ফেডারেশন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম