Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডিমলায় আগুনে পুড়ে যাওয়া ৩ টি পরিবারকে তুহিন চৌধুরীর পক্ষ থেকে সহযোগিতা প্রদান 

Bangla FMbyBangla FM
৫:৪২ am ১৩, জুলাই ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

শাহজাহান আলী মনন,  নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নিজ পাড়া বাঘকশা ডাঙ্গাপাড়া গ্রামের আগুনে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারকে সাবেক এমপি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। ডিমলা উপজেলার বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধানের নেতৃত্বে গতকাল এই ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল দলের যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দিক, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম (ডিআর), সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা যুবদলের আহবায়ক সোহাগ খান লোহানী উপজেলা মহিলা দলের নেত্রী নুরজাহান বেগম, নাউতারা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম মাস্টার, জ্যোতি মিন্টার বাবু রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

জানা যায়, গত বৃহস্পতিবার (১০ জুলাই)  বিকাল ৬ ঘটিকায় এই ঘটনা ঘটে। এতে নিজ পাড়া গ্রামের ছফে মামুদের ছেলে লেবু মামুদ, এছার উদ্দিনের ছেলে হামিদুল, লেবু মামুদের ছেলে মমিনসহ ৩টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে।বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুন লাগে। বাড়ির পুরুষ মানুষ বাজারে যাওয়ায় এবং মাগরিবের নামাজের সময় হওয়ার কারণে সহজেই আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক ডিমলা ফায়ার সার্ভিস অফিসে খবর দেওয়া হলেও তারা পৌঁছার আগেই ব্যাপক ক্ষতি হয়ে যায়। 

ক্ষতিগ্রস্থদের দাবি তাদের সাতটি টিনের ঘর, ১টি ভ্যান গাড়ি, ১টি গরু, হাঁস-মুরগি,  ৭ মন ধান, ভুট্টা ১০ মন, চাউল ৫০ কেজি, নগদ টাকা পরিবারের কাপড় চোপড় সহ প্রায় ৪-৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। 

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম