Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে পরিত্যক্ত ৬ এয়ারগান উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩২ am ০৫, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মাদক উদ্ধার,হত্যা মামলা,সন্ত্রাসী ও জঙ্গি দমন,অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
গত ০৫ আগস্ট ২০২৪ থেকে অদ্যাবধি র‍্যাব-৯, সিলেট বিভাগের দায়িত্বপূর্ণ এলাকা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে মোট ৪২টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি,৬টি ম্যাগাজিন,১৬ হাজার ৫৭০ গ্রাম বিস্ফোরক, ১১৯টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা,১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সিলেট বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এবং সর্বমহলে প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯,সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতে অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে র‍্যাব জানতে পারে যে,মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন কর্মধা ইউনিয়নের মুরাইছড়া চা বাগানে এয়ারগান পরিত্যক্ত অবস্থায় থাকতে পারে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় চা বাগানের ভেতরে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ৬টি এয়ারগান এবং ২০টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত অস্ত্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে র‍্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত এয়ারগান ও গুলিগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।
Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম