Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝিনাইগাতীতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
২:৪২ pm ১৭, ফেব্রুয়ারী ২০২৫
in চাকুরি
A A
0

শান্ত শিফাত, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:


ঝিনাইগাতী থানার উদ্যোগে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধানহাটিতে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঞা ও শাহ শিবলী সাদিক।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান ও মো. লুৎফর রহমান, হেফাজতে ইসলামের সভাপতি মুফতি খালিছুর রহমান, জামায়াতে ইসলামের উপজেলা আমির মো. নূরুল ইসলাম, প্রবীণ সাংবাদিক এস. কে. সাত্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা লুৎফর রহমান লাজু, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, বণিক সমিতির প্রতিনিধি সাংবাদিক জাহিদুল হক মনির এবং পেশাজীবী অধিকার পরিষদের শেরপুর জেলার সহ-সম্পাদক গোলাম নূর।

সভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক অপরাধ দমন ও জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে আলোচনা করেন। এছাড়া, এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সকল শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করা হয়।

উপস্থিত জনগণ মতবিনিময়কালে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং পুলিশের পক্ষ থেকে তা সমাধানের আশ্বাস দেওয়া হয়।

বার্তা প্রেরক: শান্ত শিফাত

ঝিনাইগাতী, শেরপুর।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম