Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিংগাইরে ডেঙ্গর পীর সাহেবের ১৩০ তম ওরশ মোবারক আগামী বুধবার

Bangla FMbyBangla FM
১২:২২ pm ১৭, ফেব্রুয়ারী ২০২৫
in ধর্ম ও দর্শন
A A
0

মুহ.মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ:


আগামী ১৯ ফেব্রুয়ারী মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ঐতিহ্যবাহী পীরবাড়ী দরবার শরিফের প্রতিষ্ঠাতা মশহুর আউলিয়াকুল শিরমনি,মুর্শীদ বরহক,কুতুবে যামান হযরত মাওলানা শাহ্ সূফী আব্দুল ওয়াহেদ ওরফে হযরত শাহ্ সূফী ডেঙ্গর পীর সাহেব কেবলা(রহ:) প্রতিষ্ঠিত এবং দ্বিতীয় গদিনেসীন পীর সাহেব ও মোতাওয়াল্লী হযরত মাওলানা শাহ্ সূফী আবুল হোসেন খান(রহ:) ও ৩য় গদ্দিনেসীন পীর সাহেব ও মোতাওয়াল্লী হযরত মাওলানা শাহ্ সূফী আবু মুহাম্মদ বদরুল হুদা খান(রহ:) কৃর্তক পরিচালনায় ১৩০ তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হবে।

আগামী বুধবার জয়মন্টপ(নয়ানী)পীরবাড়ী দরবার শরীফে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসিয়াল মোতাওয়াল্লী মৌলভী শাহ আব্দুস ওয়াহেদ(রহ:) ওয়াকফ এস্টেট মো.কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও  জয়মন্টপ পীরবাড়ি দরবার শরীফের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন।

ওরশ মোবারক পরিচালনা কমিটির পক্ষে থাকছেন জয়মন্টপ পীরবাড়ী দরবার শরীফের আজীবন সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুস।ওইদিন বাদ আছর হতে সারারাত ব্যাপী অনুষ্ঠান চলবে। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কুরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব আল্লামা শায়খ মুফতি ফরহাদুল ইসলাম বুলবুলী ইমাম, বাইতুস সালাম জামে মসজিদ, শ্যামলী, ঢাকা। প্রধান আলোচক হিসেবে থাকবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কুরআন, বিশিষ্ট লেখক,গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শায়খ মুহাম্মদ মুহিবুল্লাহ সিদ্দিকী আল ইয়েমেনী খতিব, চাঁদবাগ জামে মসজিদ, আশকোনা, এয়ারপোর্ট, ঢাকা।

বিশেষ আলোচক হিসেবে থাকবেন, হযরত মাওলানা মোহাম্মদ ইসরাফিল হোসেন সাভারী, অন্যতম খলিফা, জয়মন্টপ পীর বাড়ী দরবার শরীফ। বিশেষ বক্তা তরুণ ইসলামিক স্কলার, লেখক,গবেষক ও অনুবাদক হযরত মাওলানা আবু মুহাম্মদ মুশফিক ইলাহী খতিব হযরত ইমামে আজম (রা:) জামে মসজিদ,ফকির হাট,সলিমপুর,চট্রগ্রাম। অনলবর্ষী বক্তা, ইসলামিক স্কলার হাফেজ মাওলানা মুফতি খালেদ সাইফুল্লাহ খান, ইমাম ও খতিব, জয়মন্টপ পীরবাড়ি জামে মসজিদ,সিংগাইর,মানিকগঞ্জ। এ ছাড়াও দেশবরেণ্য ও প্রখ্যাত উলামায়ে কেরাম ও মাশায়েখ এই মোবারকপূর্ন মাহফিলে তাশরীফ আনবেন।


সাবেক গদ্দিনেসীন পীর সাহেব ও মোতাওয়াল্লী হযরত মাওলানা শাহ্ সূফী আবু মুহাম্মদ বদরুল হুদা খান(রহ:) বড় জামাতা ইঞ্জি.দেলোয়ার কবির টিপু জানান, প্রতিবছরের মত এবছরও অসংখ্য মুরিদ আশেকান দরবারে তশরিফ আনবেন। বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত মুরিদ আশেকানদের ধারণ করবার জন্য দরবার ও আশেপাশের এলাকার সৌন্দর্য বর্ধন করা হয়েছে, বিশাল এলাকাজুড়ে প্যান্ডেল স্থাপন করা হয়েছে এবং জরুরি চিকিৎসা, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাসহ গাড়ি পার্কিং, অজুখানা, খাবার মাঠ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা প্রস্তুত রয়েছে।
বার্তা প্রেরক
মুহ.মিজানুর রহমান বাদল

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম